ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

সোনাহাট স্থলবন্দর ৬ দিন বন্ধ

জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ছয়দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ থেকে ১৪ অক্টোবর মোট ছয়দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ। এসময় আমদানি রফতানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি শুরু হবে।

স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, সোনাহাট স্থলবন্দর টানা ছয়দিন বন্ধ থাকবে। এসময় পণ্য খালাসসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরে কাজ চালু হবে।

বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রহুল আমীন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ছয়দিন সোনাহাট স্থল বন্দরে ছুটি থাকছে। এব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোনাহাট স্থলবন্দর ৬ দিন বন্ধ

আপডেট সময় ০৪:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪