ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

এক দফা এক দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

এক দফা এক দাবি নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে এমপিওপ্রত্যাশী শিক্ষকরা।

তারা বলছেন, ‘স্বীকৃতি’ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, ডিগ্রি, মাদরাসা ও কারিগরি) একযোগে এমপিওভুক্তির দাবিতে তারা এই লাগাতার কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান। গত ২৩ ফেব্রুয়ারি থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষক নেতারা বলেন, আমরা একই দাবিতে স্কুল, কলেজ, ডিগ্রি, মাদ্রাসা ও কারিগরির শিক্ষকরা একযোগে দাবি আদায়ে এখানে কর্মসূচি পালন করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ আমরা শিক্ষকরা আজ রাস্তায় বসে আমাদের দাবি আদায় আন্দোলন করতে হচ্ছে। আমাদের খোঁজখবর নিতে কেউ আসেনি। শিক্ষকরা কতটা মানবেতর জীবনযাপন করে এই কথা শিক্ষক পরিবারসহ আশেপাশের মানুষরা জানে। শিক্ষিত করে তোলায় আমাদের পেশা, অথচ আজ আমরা আমাদের দাবি দাবি নিয়ে রাস্তায় বসে আছি। আমাদের দাবি একটাই ‘স্বীকৃতি’ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড ধরে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, ডিগ্রি, মাদরাসা ও কারিগরি) একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশ থেকে আসা প্রায় পাঁচ শতাধিক শিক্ষকরা অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক দফা এক দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

আপডেট সময় ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫