ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

নিজস্ব প্রতিবেদক

গুঞ্জনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে চলতি বছরের আগস্টে বাংলাদেশে পূর্বনির্ধারিত সফরে নাও আসতে পারে ভারত, দেশটির গণমাধ্যমে এমন খবর প্রচার হয়। সেটিই সত্য হলো।

বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ভারত। তবে বাতিল হয়নি। ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে নতুন সফরসূচি।

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। এই সিরিজে রয়েছে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি।

তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনা করে সিরিজটি পেছানোর ব্যাপারে সম্মত হয়েছে। নতুন সফরসূচির তারিখ এবং ফিকশ্চার পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত

আপডেট সময় ০৭:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫