ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।

চুক্তিতে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি স্বাক্ষর করেন।

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যেই এই চুক্তি সই হয়। তবে এর বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আজ আমরা শুধু এক যুদ্ধের সমাপ্তি ঘটালাম না, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাসের সূচনা করলাম। এটি স্থায়ী শান্তির পথ খুলে দেবে।’

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। ওই চুক্তির অংশ হিসেবে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে, আর ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই

আপডেট সময় ০৩:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫