ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক মেলা শুরু

জেলা প্রতিনিধি

রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রাজশাহী কলেজ মাঠে এ মেলার আয়োজন করেছে বিসিকের জেলা কার্যালয়। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, ‘‘ঘরে বসে আমরা যে ছোট শিল্পগুলো গড়ে তুলেছি, সেই শিল্পগুলো যাতে লাভজনক অবস্থায় আসে এবং নতুন উদ্যোক্তা তৈরি হয়, সেজন্য আমরা এ মেলার আয়োজন করেছি।’’

বিভাগীয় কমিশনার বলেন, ‘‘এখানে রাজশাহী অঞ্চলের উৎপাদিত সকল ধরনের পণ্যের সম্ভার রয়েছে। পণ্যের গুণগতমান আপনারা দেখবেন যা আপনাদের আকর্ষণ করবে, এটাই মেলার সাথর্কতা।’’

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

মেলায় ৯০টি স্টল রয়েছে। স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক মেলা শুরু

আপডেট সময় ০৯:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫