সর্বশেষ:
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে মঙ্গলবার (২৬ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় অভিযান চালানো হয়। অভিযানে নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
জেলা প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধানে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়।
বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ট্যাগস :



















