ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক নাজিয়া কবিরের যোগদান

নিজস্ব প্রতিবেদক

আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট নাজিয়া কবির প্রাইম ব্যাংক পিএলসি. -এর পরিচালনা পর্ষদে প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

নাজিয়া কবির যুক্তরাজ্যের লিংকনস ইন সোসাইটি থেকে বার-এট-ল, উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক), ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইনে স্নাতকোত্তর, ও সিটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে নাজিয়া কবির কোম্পানী ও ব্যাংকিং আইন, প্রকল্প অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, একীভূতকরণ ও অধিগ্রহণ, মধ্যস্থতা ও সালিশি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করে আসছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক নাজিয়া কবিরের যোগদান

আপডেট সময় ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪