ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পুটিজুরি ইউনিয়নের ডুবাঐ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। নিহত সবার বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাহিদুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। শুনেছি সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০১:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪