সর্বশেষ:
এবার সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড়
নিজস্ব প্রতিবেদক
আলু, পেঁয়াজ, ডিম আমদানিতে আমদানি কর ছড়ের পর অর্তবর্তীকালীন বর্মান সরকার ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ছাড় দিয়েছে। (এনবিআর)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা পৃথক আদেশের মাধ্যমে ভোজ্যতেলে ভ্যাট কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূ্ল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।
অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
ট্যাগস :



















