ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নিয়োগ পেয়েছেন ৪ জন, বাকি ৬ জনেরও সুপারিশ গেছে বোর্ডে

রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি

কাজল রেখা

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকে পদোন্নতির মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার। বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নয়া এমডি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থমন্ত্রণালয়রে আর্থিক প্রতিষ্ষ্ঠান বিভাগ থেকে। এ চারজনই আগের কর্মস্থলে উপ-ব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।

একই দিনে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেপলমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক- এ ৬ নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সুপারিশ পাঠানো হয়েছে ব্যাংকগুলোর নিজ নিজ পরিচালনা বোর্ডের কাছে।

উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক থেকে এমডি পদে পদোন্নতি ও পদায়ন দিয়ে সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জরি করা হয়েছে।

সোনালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খাঁনের নাম। একইভাবে জনতা ব্যাংকের ব্যাংকের এমডি ও সিইও পদে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে ব্যাংকটির সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও হিসেবে জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের আরেক সাবেক ডিএমডি মো. কামরুজ্জামানের নামের সুপারিশ পাঠানো হয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের কাছে। পর্ষদগুলো নিজ নিজ ব্যাংকে সরকারের সুপারিশকৃত ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।

এছাড়া সোনালী ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে আনসারি-ভিডিপি ব্যাংকের এমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি, সোনালী ব্যাংকের ডিএমডি সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকে শেখ হাসিনা সরকারের সময় তিন বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এমডি ও সিইওদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।

গত ১৯ সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করতে চেয়ারম্যানদের চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তারপর থেকে এসব ব্যাংকের এমডি ও সিইও পদ শূন্য ছিলো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল বলেন, ৪টি ব্যাংকের ডিএমডি-কে পদোন্নতি দিয়ে এমডি পদে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। আর বাকি ৬টি ব্যাংকের এমডি নিয়োগের জন্য সুপরিশ করে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দেয়া হয়েছে। এখন পরিচালনা পর্ষদ তাদেরকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেবেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিয়োগ পেয়েছেন ৪ জন, বাকি ৬ জনেরও সুপারিশ গেছে বোর্ডে

রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি

আপডেট সময় ১২:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪