ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অগ্রিম উৎপাদিত তারিখ ও তেলাপোকার উপস্থিতি

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ সংবলিত অবস্থায় মজুত এবং তেলাপোকার উপস্থিতি পাওয়ায় আকিজ বেকারি লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে ‘আকিজ বেকারি লিমিটেড’ এ মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

বিএফএসএ জানায়, বৃহস্প‌তিবার আকিজ বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিন, ডোনাটসহ বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করছিল।

অভিযানকালে দেখা যায়, ২৪ তারিখে উৎপাদিত পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত, প্যাকেজিং ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরসহ স্টোরে বিভিন্ন খাদ্যোপকরণ যেমন ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায় যেসবের মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এছাড়াও, বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ রুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি কোনো ধরনের পেস্ট কন্ট্রোল পদক্ষেপ গ্রহণ করে না বলে প্রতীয়মান হয়।

এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ‘আকিজ বেকারি লিমিটেড’ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত বিভিন্ন পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অগ্রিম উৎপাদিত তারিখ ও তেলাপোকার উপস্থিতি

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪