ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শুধু রাতে নয়, দিনেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

এবার শুধু রাতে নয়, দিনের বেলায়ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) সকালেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙেছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বিবিসি’র মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাচেগা জেরুজালেম থেকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলোর মধ্যে কমপক্ষে একটি দেশটির কেন্দ্রে আঘাত করেছে।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সবশেষ যে হামলা চালিয়েছে তাতে যে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন। তবে কয়েকটি খোলা জায়গায় পড়েছে বলে তারা চিহ্নিত করেন।

হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির জরুরি সেবা বিভাগ এখনো হামলার শিকার এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাচ্ছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানেও এখন বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষার পাল্টা গুলির শব্দ শোনা যাচ্ছে।

এদিকে, এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘চরম ক্ষতি’ করেছে ইসরায়েলি বাহিনী। তবে তিনি এও যোগ করেন যে, তার বাহিনীর অভিযান শেষ হয়নি।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুধু রাতে নয়, দিনেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

আপডেট সময় ০৩:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫