ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা বুধবার (১৮ জুন) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল ও প্রফেসর ড. এম জুবায়দুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা, শরী’আহ পরিপালন এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী পরিচালকগণ ব্যাংকের সার্বিক সেবা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ব্যাংকের গ্রাহকসেবা ও স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫