ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মেহজাবীনের গল্পে মালাইকার অভিষেক

বিনোদন প্রতিবেদক

অভিনয়ে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। তার প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পেলো বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এটি। এর গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর।
নিজের প্রথম নাটকে ফারহান আহমেদ জোভানকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মালাইকা। গল্পে মালাইকা অভিনীত ইরার গৃহশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জোভান। ‘সন্ধিক্ষণ’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মালাইকা চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার মডেল হন। এবার নাটকে অভিষেক হলো তার।

‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। এর কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গেল অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেহজাবীনের গল্পে মালাইকার অভিষেক

আপডেট সময় ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪