ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

৪৩তম বিসিএস

বাদ পড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে, আবেদন দিলেন সচিবের কাছে

নিজস্ব প্রতিবেদক

৪৩তম বিসিএসে একবার গেজেটভুক্ত হয়েও পরে যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিয়েছেন।

এর আগে বুধবার সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। পরে তাদের চারজন দুপুর আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন।

বিকেল ৪টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তারা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।

৪৩তম বিসিএসে উত্তীর্ণ এক হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত সোমবার গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে ৪৩তম বিসিএসের গেজেটভুক্তদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

দ্বিতীয় দফার যাচাই-বাচাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। এরাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪৩তম বিসিএস

বাদ পড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে, আবেদন দিলেন সচিবের কাছে

আপডেট সময় ০৫:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫