ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মারা গেছেন টালিউড পরিচালক অরুণ রায়

বিনোদন ডেস্ক

বছরের শুরুতেই শোকের ছায়া নেমে এল ওপার বাংলার ফিল ইন্ডাস্ট্রিজে! প্রয়াত হলেন টালিউড পরিচালক অরুণ রায়। ক্যানসার আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হতে হতে আর রেহাই পেলেন না তিনি।

চিকিৎসক ও সহশিল্পীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন অভিনেতা দেব। এবং হাসপাতালে অরুণ রায়ের পাশে সবসময় ছিলেন ওপারের অভিনেতা কিঞ্জল নন্দ।

২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুণ রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গেছেন দেব। তবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন।

এদিকে অরুণ রায়ের পরিচালনায় ‘হীরালাল’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। সামাজিক মাধ্যমে অরুণের শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অরুণ। তার মৃত্যুতে শোকাহত টলিপাড়া।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মারা গেছেন টালিউড পরিচালক অরুণ রায়

আপডেট সময় ০৪:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫