ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মুম্বাইয়ে প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত

বিনোদন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে দিনে দুপুরে টেলি অভিনেতা রাঘব তিওয়ারিকে ছুরিকাঘাত করল এক স্কুটার আরোহী। হামলার সময় অভিনেতার মাথায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়, মাথায় রড দিয়ে আঘাতও করা হয়।

হামলার এ ঘটনার পর থানায় যান ভুক্তভোগী অভিনেতা রাঘব। তার অভিযোগ, ঘটনার পর ভারসোভা থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মাস কয়েক আগের এই ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে উঠে আসে। জানা যায়, ঘটনার দিন কেনাকাটা করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব তিওয়ারি। এরপর গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করার সময় একটা স্কুটারের মুখোমুখি হন তিনি। তাই ওই স্কুটার আরোহীকে ‘সরি’ও বলেন রাঘব। অভিযোগ, সরি বলার পরও তার সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করেন, তাকে গালি দেন ওই স্কুটার চালক।

এক পর্যায়ে সেই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মেরে বসেন। এছাড়াও চড়-থাপ্পরও মারা হয় অভিনেতাকে। এরপর অভিনেতা মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় অনেকগুলো সেলাই পড়ে।

এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব। অভিনেতা রাঘব তিওয়ারি আরও জানান, হামলাকারী ওই ব্যক্তি একজন অ্যাকশন ডিরেক্টর ছেলে। উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুম্বাইয়ে প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত

আপডেট সময় ১১:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫