ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিয়ে করেছেন গায়িকা পড়শী!

বিনোদন ডেস্ক

বিয়ে করেছেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার বর নিলয় যুক্তরাষ্ট্রপ্রবাসী। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, পড়শী ও নিলয় প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে; এ যাত্রায় কয়েক মাস দেশে ছিলেন। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের খবরটি আপাতত দুই পরিবারের কেউই প্রকাশ্যে আনতে চান না।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠজনের বরাতে জানা যায়, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ে নিয়ে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায় না পড়শীর পরিবার।

এদিকে, পড়শীর মা গণমাধ্যমে জানান, বিয়ের বিষয় কিছুই জানাতে চাচ্ছি না। তা ছাড়া পড়শী-নিলয় কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পাবেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ে করেছেন গায়িকা পড়শী!

আপডেট সময় ০৪:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫