ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঢাকা কলেজের উপাধ্যক্ষ হলেন নাছিমা আক্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

গত ৭ নভেম্বর ‘ইডেন মহিলা কলেজের’ ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা কলেজের উপাধ্যক্ষ হলেন নাছিমা আক্তার

আপডেট সময় ০৫:১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫