ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শহীদ জিয়ার জন্মদিনের আলোচনায় কলেজ শিক্ষক সমিতি

সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবি

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য সরকারি গেজেট প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। একই সঙ্গে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করে অবিলম্বে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে মিরপুরস্ত সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো. মাজহারুল হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. শহিদুল্লাহ, অধ্যাপক দীপক কুমার রায়, অধ্যাপক মোহাম্মদ আজাদুর রহমান চৌধুরী, অধ্যাপক আল মামুন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যাপক মো. কামরুল হাসান খান ও অধ্যাপিকা ইসফাত আজমি।

সভায় আলোচকগণ বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তি ও জাতীয় কোষাগার হতে বেতনের ৫০ শতাংশ প্রদান এবং চাকরিবিধি প্রণয়ন ও বাস্তবায়নসহ শিক্ষার উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের জন্য তিনি এদেশের শিক্ষক সমাজের মধ্যমণি হয়ে রয়েছেন। তার স্মৃতিকে অম্লান রাখতে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ২৪ জানুয়ারি বিয়াম মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধার প্রথম চেক বিতরণী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার জন্ম দিবস ১৯ এ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন।

এই দিবসের তাৎপর্য তুলে ধরে তারা বলেন, আমাদের শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি যে বৈষম্য রয়েছে তা দূর করে অবিলম্বে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শহীদ জিয়ার জন্মদিনের আলোচনায় কলেজ শিক্ষক সমিতি

সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবি

আপডেট সময় ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫