ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঢাকায় রাশিয়ান ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার রাশিয়ান হাউজে অনুষ্ঠিত হয়েছে রাশিয়ান ডকুমেন্টারি চলচ্চিত্র উৎসব। এল এ প্রোডাকশন, রাশিয়ান নলেজ সোসাইটি এবং আরটি ডকুমেন্টারি এ উৎসবের আয়োজন করে।

রাশিয়ান হাউজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ থেকে ২৩ জানুয়ারি এ উৎসবে দর্শকরা সমসাময়িক রাশিয়ান ডকুমেন্টারি চলচ্চিত্রের সেরা উদাহরণগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন, যা ইতিহাস ও বিজ্ঞান থেকে শুরু করে সংস্কৃতি ও ঐতিহ্য পর্যন্ত বিস্তৃত বিষয়গুলোকে কাভার করেছে।

উৎসবে দেখানো হয় ‘বিউটি ইন দ্য এরা অব অ্যান্টিকুইটি: আইডিয়ালস, স্ট্যান্ডার্ডস’। এটি এমন একটি চলচ্চিত্র, যা প্রাচীন সময়ের সৌন্দর্যের ধারণাগুলোর অনুসন্ধান করে। ‘দ্য ফিউচার অব রাশিয়া’ এই ডকুমেন্টারি রাশিয়ার ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনার ওপর আলোকপাত করে। ‘রেড বুক: ডিসেনডেন্ট অব দ্য ম্যামথ’ বিরল ও বিলুপ্তপ্রায় প্রাণী প্রজাতির বিষয়ে একটি চমকপ্রদ বিবরণ। ‘রাশিয়ান ম্যারেজ কোয়েস্ট’ ছবিটি রাশিয়ার আধুনিক বিবাহের ঐতিহ্যগুলোকে তুলে ধরে। ‘ওয়ান্ডারিং পেইন’ চেচনিয়ার ঘটনাবলির ওপর ভিত্তি করে তৈরি। ‘রোড টু বার্নিও’ আর্কটিকের চরম পরিস্থিতিতে বৈজ্ঞানিক গবেষণার বিবরণ দেয়।

প্রদর্শনীগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দর্শকরা প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মান, গভীরতা এবং আবেগময়তার উচ্চ প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় রাশিয়ান ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫