ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

৬ দিনে অক্ষয়ের সিনেমার আয় ৮৯.৭৫ কোটি রুপি

বিনোদন ডেস্ক

‘স্কাই ফোর্স’ সিনেমায় এমন লুকে ধরা দিয়েছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া

গত ২৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমা। ভারতীয় বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া। এটি পরিচালনা করেছেন সন্দীপ কেলওয়ানি।

৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘স্কাই ফোর্স’। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও মোটামুটি সাড়া ফেলে এটি। এরপর বক্স অফিসের আয় ওঠানামা করছে। ৬ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘স্কাই ফোর্স’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ১২.৭৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিন ২২ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ২৮ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ৭ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ৫.৭৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ৫.৯৬ কোটি রুপি (নিট)। যার মোট আয় ৮০.৯৬ কোটি রুপি।

গত ৬ দিনে শুধু ভারতে ‘স্কাই ফোর্স’ মোট আয় করেছে ৮৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৭ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৫ কোটি ৫১ লাখ টাকার বেশি)।

অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ চলতি বছরের বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন অমর কৌশিক ও দীনেশ বিজন। ১৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন নিমরাত কৌর, সারা আলী খান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৬ দিনে অক্ষয়ের সিনেমার আয় ৮৯.৭৫ কোটি রুপি

আপডেট সময় ০১:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫