ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

নিজস্ব প্রতিবেদক

দর্শকদের মন জয়ের পর এবার বিশেষ তকমাও পেলেন ‘বিনোদিনী’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা ছবিটি।

‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি সিনেমাটির জন্য ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। আর তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী।

পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’

পরিচালকের কথায়, ‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।’

দিকে খুব তাড়াতাড়ি তারপরের বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন পরিচালক। পরের কাজ প্রসঙ্গে রামকমল বলেছেন, ‘আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। ‘বিনোদিনী’-এর থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

আপডেট সময় ১১:০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫