ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সুন্দরবনে ফের আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল

জেলা প্রতিনিধি

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত ২৩ বছরে ২৭ বার আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই রোববার (২৩ মার্চ) সকালে পার্শ্ববর্তী ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলা এলাকায় ফের আগুন লাগে।

সুন্দরবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বন বিভাগ ও পরিবেশকর্মীরা। গত ২৩ বছর সুন্দরবনে ২৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার সবগুলোই সুন্দরবন পশ্চিম বন বিভাগে এবং লোকালয় সংলগ্ন ভোলা নদীর পার্শ্ববর্তী চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে।

বন বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে। বনজীবীদের দাবি, এক শ্রেণির অসাধু লোক বনে আগুন দেয়। তারা কারেন্ট জাল দিয়ে বর্ষায় মাছ ধরে।

শনিবারের আগুন নেভাতে যাওয়া বনজীবীরা জানান, বনে মন মোরগ ধরার ফাঁদ এবং মোরগ-মুরগির পালক দেখতে পেয়েছেন। এতে বোঝা যায়, সংরক্ষিত বনাঞ্চলে মানুষের অবাধ বিচরণ রয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।

প্রতিবারই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। গতবারের আগুনের ঘটনায়ও ‘কর্ডন’ বা ‘ফায়ার লাইন’ তৈরি করতে বেগ পেতে হয়েছে। লোকালয় থেকে দূরে এবং পানির উৎসের দূরত্ব বেশি হওয়ায় আগুন নেভাতে দেরি হচ্ছে।

সুন্দরবনে বারবার আগুনের ঘটনায় ক্ষুব্ধ পরিবেশকর্মীরা। সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী নূর আলম শেখ বলেন, সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন এবারই প্রথম নয়। এর আগেও এখানে আগুন লেগেছিল। সেই পোড়া গাছের কয়লা হয়ে যাওয়া গোড়ার অংশ এখনো রয়েছে। প্রতি বছরই বর্ষার আগে এই আগুন দেওয়া হয়। যে কোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে ফের আগুন, বারবার পুড়ছে সংরক্ষিত বনাঞ্চল

আপডেট সময় ১০:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫