ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিয়ে করলেন শামীম হাসান সরকার

বিনোদন প্রতিবেদক

অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে জাগো নিউজকে জানান।

শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

পাত্রী মিডিয়ার কেউ নন। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতেও নারাজ এই অভিনেতা। শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত বলবো। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।

এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন শামীম হাসান সরকার। তবে সে সময় জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়। তিনি জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বিয়ে করবেন। অবশেষে বিয়ে করলেন এ অভিনেতা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ে করলেন শামীম হাসান সরকার

আপডেট সময় ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫