ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার পার্লমেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্মম। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে দেশটিতে।

দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ১৯৬৫ সাল থেকে ক্ষমতায় আছে পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ)। অর্থাৎ ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত হওয়া প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে প্যাপ। ব্যাপক জনপ্রিয়তা এবং সামনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দলের অনুপস্থিতিই এই সাফল্যের রহস্য।

দলটি কত ব্যবধানে জিতবে— সেই প্রশ্ন উঠতেই পারে। কারণ সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে জয়ী হলেও বিগত নির্বাচনের তুলনায় সেবার প্যাপের ফলাফল বেশ নেতিবাচক ছিল।

তাছড়া গত প্রায় ১ যুগ ধরে ধীর গতিতে হলেও সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ১০টি আসন জিতেছিল বিরোধীরা যা দেশটির রাজনৈতিক ইতিহাসের একটি রেকর্ড। এর আগে কখনও কোনো নির্বাচনে আসন জয়ের ক্ষেত্রে দু’অঙ্ক ছুঁতে পারেনি বিরোধীরা।

তাছাড়া এবারের নির্বাচন সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উওংয়ের জন্য একটি বড় পরীক্ষা। কারণ, ২০২৪ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং পদত্যাগ করার পর এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকার চালাচ্ছিলেন লরেন্স।

৭৩৫ দশমিক ৭ বর্গকিলোমিটার আয়তনের দেশ সিঙ্গাপুরের জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার। দেশটির পার্লামেন্ট ‘পার্লামেন্ট সিঙ্গাপুর’ এককক্ষ বিশিষ্ট আইনসভা এবং এর মোট আসনসংখ্যা ১১৫টি।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর

আপডেট সময় ০৪:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫