ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সম্পাদকের পদত্যাগ

নিউজ ডেস্ক

ঢাকা: জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল-মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় তারা পদত্যাগ করেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত ১৩ আগস্টে কোটা আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম এবং সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল আমাদের। সারা দেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে পার্টির অবস্থান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সম্পাদকের পদত্যাগ

আপডেট সময় ০৬:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪