ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় সৌদির টিভি অফিসে হামলা-আগুন

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ অভিহিত করায় ইরাকে একটি টিভি চ্যানেলের অফিসে হামলার ঘটনা ঘটেছে। প্রায় পাঁচশ’ মানুষ হামলা চালিয়ে ভাঙচুরসহ অফিসটিতে আগুন ধরিয়ে দেন।

শনিবার (১৯ অক্টোবর) ভোরে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টারের (এমবিসি) অফিসে এ হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চ্যানেলটিতে সম্প্রচারকারী ইরান-সমর্থিত কমান্ডারদের ‘সন্ত্রাসী’ হিসাবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রচার করার পরেই হামলার ঘটনাটি ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, ভোরের দিকে সৌদি সম্প্রচারকারী এমবিসির বাগদাদ স্টুডিওতে ৪০০ থেকে ৫০০ লোক হামলা চালায়। তারা টিভি স্টেশনটির ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পিউটার ধ্বংস করে এবং ভবনের একটি অংশে আগুন লাগিয়ে দেয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪