ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ভয়েসের উদ্যোগে ‘ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ নারী সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের অংশগ্রহণে বুধবার (২৭ নভেম্বর) ‘ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনার ওপর আলোকপাত করা হয়।

কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি ইমেইল ও বার্তা আদান-প্রদানে এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়; যা নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া, তিনি তাদের পেশাগত দায়িত্বপালনের সময়ে বিভিন্ন ঝুঁকি এড়িয়ে চলতে, বিশ্বজুড়ে বিশ্বস্ত যোগাযোগ সহায়ক হিসেবে পরিচিত ভিপিএন ব্যবহার করার পরামর্শ দেন।

ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ রেজওয়ান ইসলাম বলেন, “প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত জনপ্রিয়তার ফলে সাংবাদিকতা এবং অধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা এখন অনেকাংশেই ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন।”

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “সাংবাদিক ও নারী মানবাধিকারকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী তথ্য থাকে, যার ফলে তারা প্রায়ই বেআইনি নজরদারি বা হ্যাকিংয়ের সম্মুখীন হন। তাদের পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিজিটাল সুরক্ষার দক্ষতা নির্মানে ভয়েস বদ্ধপরিকর।”

কর্মশালায় কর্মরত নারী সাংবাদিক ও নারী অধিকারক কর্মীগণ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ‘ভয়েস’ দীর্ঘদিন ধরে, বাংলাদেশের নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কর্মজীবনে চলমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ নিয়ে কাজ করে যাচ্ছে, বিশেষত, যারা অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, স্টকিং, ডক্সিং, ডিজিটাল সুরক্ষা আইনের আওতায় মামলা, যত্রতত্র গ্রেফতার এবং আটক হওয়ার মত ঘটনার সম্মুখীন হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভয়েসের উদ্যোগে ‘ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪