ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শাকিব-জিতের নতুন ছবি আসছে

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের ঈদের সিনেমা দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সেই ঈদকে কেন্দ্র করে দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান ও জিৎ অভিনয় করছেন দুটি সিনেমায়। সিনেমা দুটির শুটিং এখনো শুরু হয়নি। এর মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘোষণা হয়ে গেল সিনেমা দুটির মুক্তির তারিখও। দর্শকরা বলছে, আসন্ন ঈদে বরবাদ-লায়নের কঠিন লড়াই হবে!
জানা গেল, তারা দুজন আসছে রোজার ঈদে ঢালিউডের বক্স অফিসে মুখোমুখি হবেন। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসবেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফী পরিচালত ‘লায়ন’ নিয়ে।
এর আগে ২০১৬ সালের ঈদে শিকারী ও বাদশা সিনেমা দিয়ে প্রথমবার বক্স অফিসে মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা।
সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর পর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন।
পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে বরবাদ। সবকিছু ঠিক থাকলে আমরা রোজার ঈদে আসবো। বরবাদে শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু লায়নে জিতের নায়িকা কে হবেন সে ঘোষণা এখনো দেননি পরিচালক রাফী। তিনি জানান, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাকিব-জিতের নতুন ছবি আসছে

আপডেট সময় ০২:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪