ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ‘যুদ্ধ পরিস্থিতি’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দাবানলের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।

বাইডেন বলেন, আসন্ন প্রেসিডেন্টের টিমের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি তারাও একইভাবে কাজ চালিয়ে যাবেন।

হতাহতের বিষয়ে জো বাইডেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া সেখানের বাড়িঘরে লুটপাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন।

এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ঘরবাড়িসহ ১০ হাজার অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে।

লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) হলিউড হিলসে শুরু হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ‘যুদ্ধ পরিস্থিতি’ বললেন বাইডেন

আপডেট সময় ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫