ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই নারী স্বামী ও তিন সন্তান নিয়ে ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন।

শনিবার (২৫ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছ থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ওই নারীর স্বামী বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন বলে পুলিশ জানায়।

একজন পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, “ওই নারী বাংলাদেশি নাগরিক। তার স্বামীর বৈধ কাগজপত্র রয়েছে। তিন সন্তানসহ ছয় বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় সহকর্মীকে ওই নারী জানান, তার অন্য একটি কাজ আছে, ফিরতে দেরি হবে। পরে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।”

ওই পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে আরও বলেন, “ ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচিত কারও সঙ্গে দেখা করতে এমন নির্জন এলাকায় আসেন ওই নারী। মাথায় ভারী কিছু দিয়ে থেতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সম্ভবত তর্কাতর্কি বা ধস্তাধস্তির পর হত্যা করা হয়েছে। আমরা বিএনএস ধারা ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা)-এর অধীনে মামলা দায়ের করেছি এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি ।”

এ ঘটনার খবর পাওয়ার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, “সকালে ইমারজেন্সি হেল্পলাইন ১১২ তে কল পাই। নগরের কেলকেরে লেকের কাছে ওই নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটা একটা জঘন্য অপরাধ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।।”

তবে বাংলাদেশের কোন জেলায় ওই নারীর বাড়ি তার তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় ০৩:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫