ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

আবারও কোম্পানি করদাতাদের কর জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার (১২ মার্চ) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল করা হয়েছে।

এর আগে ১৬ মার্চ ও ১৫ ফেব্রুয়ারি কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় নির্ধারিত করেছিল এনবিআর।

করনীতির দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২০২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করা হলো।

সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ল

আপডেট সময় ০৫:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫