ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্য ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। যেগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, এই লকহিড মার্টিন নির্মিত বিমানগুলো কিনলে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের বিমান বাহিনী পারমাণবিক অস্ত্র বহন ও ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত ধরে নিতে পারি না। এ কারণেই আমার সরকার জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।

রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের সুরক্ষা ভূমিকা সীমিত হয়ে আসায় যুক্তরাজ্য সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং সাবমেরিন বহরসহ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করছে।

বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা পুরোপুরি ট্রাইডেন্ট সাবমেরিন-ভিত্তিক। কিন্তু এই ব্যবস্থায় গত বছর একটি পরীক্ষায় ব্যর্থতা ঘটে।

জানা গেছে, এফ-৩৫এ যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের বি৬১ কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম। যুক্তরাজ্য চাইলে যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র সরবরাহ নিতে পারে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য

আপডেট সময় ১০:১৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫