ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিয়ের ১২ বছর পর সুখবর দিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক

বিয়ের ১২ বছর পর ভক্তদের মাঝে নিজের জীবনের অন্যতম সুখবর ভাগ করে নিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। খুব শিগগিরই প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন রাধিকা। যেখানে কালো পোশাকে বেবি বাম্পে দেখা মিলেছে অভিনেত্রীর।

যুক্তরাজ্যের লন্ডনে চলছে বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এই আসরে অন্তঃসত্ত্বা রাধিকার দেখা মিলেছে।

অভিনেত্রীর বেবি বাম্প দেখে ভক্তরাও চমকে ওঠেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি এতদিন গোপন রেখেছিলেন তিনি।

এ মঞ্চে তোলা ছবিটিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা। যেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।

ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান।

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিয়ের ১২ বছর পর সুখবর দিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে

আপডেট সময় ০১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪