ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আহমেদ রুবেলকে কেউ মনে রাখেনি

নিজস্ব প্রতবেদক

শক্তিমান অভিনেতা আহমেদ রুবেলকে কেউ মনে রাখেনি। নাকি রেখেছে? প্রয়াণের পর আজ তার প্রথম জন্মদিন। বেঁচে থাকলে আজ হতো তার ৫৭তম জন্মদিন। যুগ বদলেছে, জন্মদিনে কাউকে স্মরণ মানে, ফেসবুকে একটা পোস্ট করা। সেও কি করেছে কেউ?
আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে। তার অভিনীত প্রথম নাটক সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর খ্যাতিমান কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ঈদের নির্মাণ ‘পোকা’য় অভিনয় করেন রুবেল। তার চরিত্র ‘গোরা মজিদ’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। পরে একুশে টেলিভিশনের ‘প্রেত’ ধারবাহিকে অভিনয় করেন রুবেল। সেটিও জনপ্রিয়তা পায়। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’য় অভিনয় করেছিলেন তিনি। এই নির্মাতার বেশ কিছু নাটকে নিয়মিত দেখা গেছে রুবেলকে।

অবশ্য ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রুবেল। এরপর ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’ ও ‘দ্য লাস্ট ঠাকুর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। ২০০৫ সাল থেকে টিভিনাটকে নিয়মিত হন তিনি। পাশাপাশি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ভারতের কলকাতার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় নাগ নির্মিত ভিন্নধারার চলচ্চিত্র ‘পারাপার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন আহমেদ রুবেল। তারপর প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’।
আহমেদ রুবেলকে কেউ মনে রাখেনি আহমেদ রুবেলকে নিয়ে শাহেদ আলীর আক্ষেপ
‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন সেলিম
আহমেদ রুবেলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পেয়ারার সুবাস’। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পায়। মুক্তির আগের দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্স উদ্বোধনী প্রদর্শনীতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দনিক অভিনয়শৈলী, দরাজ কণ্ঠের রুবেলকে আলাদা করা যেত। আজ তার জন্মদিনের কথা হয়তো কারও মনে নেই, কারও আছে। নির্মাতা বা সহকর্মী, কেউ হয়তো মনে রাখতে পারেননি ঘরভাঙা মানুষটির জন্মদিনের কথা। নাকি আজ তার জন্মদিনই না? অথচ তার অকাল মৃত্যু অনেককে মর্মাহত করেছিল! বিশেষ করে ‘অলাতচক্র’ ও ‘পেয়ারার সুবাসে’র সহশিল্পী জয়া আহসানকে। এখনও তার ফেসবুক কাভারে রুবেলের ছবি – জয়ার কাঁধে কবুতর তুলে রেখেছেন রুবেল! মৃত্যুর খবরটা জয়া সেদিন বিশ্বাসও করেননি। ফেসবুকেও তিনি স্মরণ করেননি রুবেলকে!

আহমেদ রুবেলের ঘনিষ্ঠজন ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। রুবেলের সঙ্গে তার সম্পর্ক অনেকটা বড় ভাই-ছোট ভাই। জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘জন্মদিনে রুবেলকে গভীর ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। রুবেলের আত্মা শান্তি পাক, সেই সেই কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আহমেদ রুবেলকে কেউ মনে রাখেনি

আপডেট সময় ০৮:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪