ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

‘চক্র’, আসছে ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় ঘটনাটি।
সেই ঘটনার অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন। সেই ‘চক্র’ অবশেষে সিরিজ হয়ে আসছে আগামী ১০ অক্টোবর।
এটি মুক্তির আগে ‘চক্র’ নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প শোনাতেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে নির্মাতা, অভিনয়শিল্পীরা হাজির ছিলেন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়।
‘চক্র’ নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিলো। তখন থেকেই মাথায় থেকে যায়। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছে ছিলো ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প ‘চক্র’-তে বলেছি।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, এই শুটিংয়ের সময় যতো বাধাবিপত্তির মুখোমুখি হয়েছি, জীবনে আর কখনো এমনটি হয়নি। এটিও একটি রহস্যময় এবং ব্যাখ্যাতীত বিষয় বলে মনে করেন তিনি।

‘চক্র’তে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘চক্র’, আসছে ১০ অক্টোবর

আপডেট সময় ০৯:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪