ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ট্রাম্পের হোটেলের বাইরে টেসলা ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পের হোটেলের বাইরে টেসলা ট্রাকে বিস্ফোরণ, নিহত ১যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের বাইরে টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গাড়িচাপায় ১৫ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নিহত হয়েছেন ওই গাড়ির চালক।

তাছাড়া আহত হয়েছেন আরও সাতজন।
পুলিশ জানিয়েছে , ‘বড় বিস্ফোরণের আগে’ বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়। সাইবারট্রাকের ভেতরে ‘একজন মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউদাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি গাড়ির (কোনো ত্রুটির) সঙ্গে সম্পর্কিত নয়। ভাড়া করা সাইবারট্রাকটিতে বোমা বা খুব বড় আতশবাজি ছিল।

গাড়িতে মারা যাওয়া চালকের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া এই ঘটনাটি আইএসের সাথে সম্পর্কিত ছিল এমন কোনও প্রমাণ তারা এখনও পর্যন্ত পায়নি। এফবিআই জানিয়েছে, তারা এই ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের হোটেলের বাইরে টেসলা ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় ০১:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫