ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা চলছে।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। এবছর এই মেলায় ৪০ কোটি মানুষের আগমন ঘটতে পারে বলে ভারত সরকার ধারণা করেছিল।

মকর সংক্রান্তির ঠিক একদিন আগে, ১৩ জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম ‘শাহী স্নান’ দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন। এবছর মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরাই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু-সন্ত এবং সাধারণ মানুষ গঙ্গা, যমুনা আর বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গম স্থলে স্নান করলে ‘মোক্ষ’ লাভ করা যায়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৫

আপডেট সময় ১১:১৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫