ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিভিন্ন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

কাজল রেখা

বিভিন্ন আদালতে সরকারি কৌঁসুলি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং পাবলিক প্রসিকিউটরসহ বিভিন্ন পদে ২০০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে ১০৭ জন বগুড়ায়, ২১ জন ঠাকুরগাঁও এবং ৭২ জনক ঝিনাইদহের আদালতে নিয়োগ পেয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান “আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়েছে রোববার রাতে।”
আইন কর্মকর্তা হিসেবে যেসব পদে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হল- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর।
উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এই নিয়োগ আদেশে বলা হয়েছে, জেলা তিনটির জেলা ও দায়রা জজ আদালত এবং এর অধীন আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে ২০০ আইন কর্মকর্তাকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম (টুকু) ও মো. আব্দুল বাছেদ

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হয়েছেন মোহাম্মদ সারওয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল হালিম।

আর ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হয়েছেন মো. মোকাররম হোসেন টুলু ও এসএম মশিয়ুর রহমান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিভিন্ন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

আপডেট সময় ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪