ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন

নিজস্ব প্রতিবেদক

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় শেষ হচ্ছে আগামী শুক্রবার (১৫ মে)। এই সময়সীমা আরও দুইদিন বাড়িয়ে আগামী রোববার (১৭ মে) পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

তিনি বলেন, আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী আগামীকাল ১৫ মে সরকারি ছুটির দিন (শুক্রবার) হওয়ায়, উক্ত ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস রোববার (১৭ মে) রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে। আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড আর কোনো সময় বৃদ্ধি করবে না।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ১৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। বর্ধিত সময়সীমা আগামীকাল শেষ হতে যাচ্ছে।

এই কর্মকর্তা বলেন, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখতে এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে সকল সম্মানিত করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করছে।

আয়কর আইন অনুযায়ী, কোম্পানিগুলোর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ছিল ১৫ ফেব্রুয়ারি। পরবর্তীতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ৩ দফায় সময় বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছিল। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত কোম্পানির সংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি। তবে এর বিপরীতে কোম্পানিগুলোর আয়কর রিটার্ন দাখিলের হার অত্যন্ত কম। এনবিআরের তথ্যমতে, প্রতি বছর প্রায় ৩০ হাজারের মতো কোম্পানি তাদের রিটার্ন জমা দিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন

আপডেট সময় ১২:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬