ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শেয়ারবাজারে টানা দর পতনে বিনিয়োগকারীরাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

টানা ৩ কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে মাত্র ৭ পয়েন্ট। এসময় আগের দিনের চেয়ে ৩৯ কোটি টাকা বেড়েছে লেনদেন। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৬৩ পয়েন্ট। এদিকে, অব্যাহত পতনের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। এসময় নিয়ন্ত্রক সংস্থা চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানান তারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৮ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান-পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে মাত্র ৭ পয়েন্ট। অবস্থান ৫ হাজার ১৪৩ পয়েন্টে।

সূচক সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয় ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৬ লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির। কমেছে ২০০টি এবং অপরিবর্তিত ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এদিকে, পুঁজিবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।এসময় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত না নেওয়ার দাবিও জানান তারা। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় এনআরবি ব্যাংক , দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে অগ্নি সিস্টেমস।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্টাইল ক্রাফট, দ্বিতীয় ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, তৃতীয় সাফকো স্পিনিং। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৬৩ দশমিক আট চার পয়েন্ট। অবস্থান করছে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে। লেনদেন ৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেয়ারবাজারে টানা দর পতনে বিনিয়োগকারীরাদের বিক্ষোভ

আপডেট সময় ০৮:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪