ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পরিশোধিত পাম ওয়েল সরবরাহের অনুরোধ বাণিজ্য উপদেষ্টার, বিবেচনার আশ্বাস মালয়েশিয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মালয়েশিয়ায় তার ২ দিনের সংক্ষিপ্ত সফরের ২য় দিন ২৬ নভেম্বর মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি এর সাথে বৈঠক করেন। মালয়েশিয়ার মন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানিয়ে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য যে, মালয়েশিয়া বিশ্বের ২য় বৃহত্তম পাম ওয়েল উৎপাদনকারী দেশ এবং মালয়েশিয়ার অপরিশোধিত পাম ওয়েল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অন্যতম। বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১ কোটি পরিবারের মধ্যে ন্যয্যমূল্যে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি সরবরাহে সরকারের গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরেন।

এরই ধারাবাহিকতায় আসন্ন রমজানকে সামনে রেখে মালয়েশিয়া থেকে সরকারী পৃষ্ঠপোষকতায় টিসিবি’র মাধ্যমে পরিশোধিত পামওয়েল সরবরাহের জন্য দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ জানান।

মালয়েশিয়ার মন্ত্রী তাঁর সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি হতে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে পরিশোধিত পাম ওয়েল সরবরাহের নিমিত্ত বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনাপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস প্রদান করেন।

এছাড়াও বৈঠকে রাবার খাতের উন্নয়নে সহযোগিতা, সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রস্তাবিত Commodity Exchange প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন, মালয়েশিয়ার কৃষি ও পণ্যমন্ত্রীর প্রেস সচিব ইউসরিনুদ্দিন বিন আবদ করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরিশোধিত পাম ওয়েল সরবরাহের অনুরোধ বাণিজ্য উপদেষ্টার, বিবেচনার আশ্বাস মালয়েশিয়ার

আপডেট সময় ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪