ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক (সাতক্ষীরা)

Oplus_131072

ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিলে বাংলাদেশের পাশাপাশি ভারতও যে ক্ষতিগ্রস্ত হবে তা মনে করিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, “ভারত যদি আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে চায় ক্ষতিগ্রস্ত শুধু কি আমরা হব, নাকি ভারতও হবে? এত বড় একটা বাজার তারা বন্ধ করবে বলে মনে হয় না।
“গরু বন্ধ করে দিয়েছে। তাই বলে কি আমরা গরু খাই না? তারা বন্ধ করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার লাখ লাখ লোক এটার সঙ্গে জড়িত। রাজনীতির বিষয়ে উনারা রাজনীতি করছেন।”

উপদেষ্টা বলেন, “আমি মনে করি না ব্যবসায়ীরা এটাকে সাপোর্ট করবেন। রাজনৈতিক অবরোধ করছে করুক। এতে উনাদের বেশি গরজ আমাদের চেয়ে।”

শনিবার দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় ঐক্যমত্যের প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “রাজনীতিবিদরা দেশ চালান। সেখানে রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্যমত্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণের কথা সেটা এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছেন এটা একটা বড় উদাহরণ হয়েছে।”
এর আগে সাখাওয়াত হোসেন ভোমরা স্থলবন্দর কাস্টমস, ইমিগ্রেশন ও স্থলবন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সভা কক্ষে মতবিনিময় সভায়ও বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪