ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সীমান্তে বিজিবি কখনও পিঠ দেখাবে না, বুক দেখাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজিবি কোনো সময় পিঠ দেখাবে না, বুক দেখাবে। কোনো ধরনের উত্তেজনায় ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে। কোনো উসকানি এলে প্রতিহত করতে হবে বলেও স্পষ্ট জানিয়েছেন উপদেষ্টা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের স্বাবলম্বীকরণে বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে শেষে রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পিলখানা বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

পঞ্চগড় সীমান্তে হত্যা ও সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ সম্পর্কে তিনি বলেন, আমরা বিজিবিকে নির্দেশনা দিয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার জন্য। বিজিবি সীমান্তে সব সময় প্রস্তুত থাকবে। তবে সীমান্তে ওই অর্থে সে ধরনের কোনো বড় উত্তেজনা নাই।

তিনি বলেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের বলবো উদ্বেগের কোনো কারণ নাই। নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় প্রস্তুত। সীমান্তবর্তী নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ।

বিজিবিকে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিজিবি অভ্যন্তরীণ ও সীমান্তে নিরাপত্তায় কাজ করবে। তবে অভ্যন্তরীণ কাজ কমিয়ে সীমান্তে মনোযোগ দিতে বলেছি।
ভারত যদি সীমান্ত উত্তেজনা বাড়ায় তাহলে বিজিবির উদ্দেশ্যে আপনাদের নির্দেশনা কি থাকবে জানতে চাইলে তিনি বলেন, ভারত একটা, ভারতের জনগণ অন্য বিষয়। ভারতের জনগণের উত্তেজনায় প্রতিকার করবে গণমাধ্যম, জনগণ আপনারা, আমরা।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের স্বাবলম্বীকরণে বিজিবি কর্তৃক পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিশিষ্ট চিন্তক, লেখক গবেষক ফরহাদ মজহার এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সীমান্তে বিজিবি কখনও পিঠ দেখাবে না, বুক দেখাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪