ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১২.২৯ শতাংশে নেমে এসেছে, যা গত দশকের মধ্যে সর্বনিম্ন।

গত বছর এ হার ছিল ১৭.০৬ শতাংশ, এবং এর আগের বছর ছিল ১৮.৪১ শতাংশ। গত ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হার ২০১৫-১৬ অর্থবছরে ছিল ১৬.৮৪ শতাংশ।

রোববার (১৫ ডিসেম্বর) বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এতথ্য জানা গেছে।

আইএমইডি তথ্য অনুযায়ী, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)তথ্য অনুযায়ী, সরকারি সংস্থাগুলি মোট ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দ থেকে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করেছে।

আইএমইডি কর্মকর্তাদের মতে, অনেক চলমান এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা কমিয়ে দেওয়ার কারণে এডিপি বাস্তবায়ন ধীর হয়ে গেছে। এছাড়া নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক ঠিকাদার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আরও কমে গেছে।

আইএমইডি সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর পর্যন্ত ঘরোয়া উৎস থেকে ১৯,৪১১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১,৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩,৩৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

আপডেট সময় ০১:১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪