স্কুলে ভর্তির লটারী আজ, ফল পাওয়া যাবে দুপুরে
সব সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারির হবে মঙ্গলবার ১৭ (ডিসেম্বর)।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে ১১টা নাগাদ এ লটারি হবে ডিজিটাল পদ্ধতিতে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সাধারণত প্রক্রিয়াটি শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। সে হিসাবে দুপুর ২টা থেকে আড়াইটার দিকে শিক্ষার্থীরা ফল পাবেন।
শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, সেখানে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া ভর্তির ওয়েবসাইটেও (https://gsa.teletalk.com.bd/) ফল জানা যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। ওই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রধান শিক্ষকরাও নিজ নিজ স্কুলের লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন।














