ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

নিউজ ডেস্ক

আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ ছাড়লেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, ‘আজ আমরা আন্দোলন চলার সময়ই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি। তবে এই সময় আমাদের কর্মবিরতি চলবে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আমরা পোস্টগ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরাও চাই বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে। যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব।’

এর আগে, সকালে বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ট্রেইনি চিকিৎসকরা।

তারা জানান, সকাল ১০টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জড়ো হন এবং পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যান।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছে তারা। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি কর্ণপাত করেনি।

তারা আরও জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। তাই দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

আপডেট সময় ০৬:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪