ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৯:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪