ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

এনবিআর’র আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের আধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট-এর উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ। সোমবার (২৩ ডিসেম্বর) অনাড়ম্বর এক আয়োজনে গোয়েন্দা ও তদন্ত ইউনিট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এর মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় চেয়ারম্যান জাতীয় রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জি এম আবুল কালাম কায়কোবাদ তার বক্তব্যে সকল কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব দেশের স্বার্থে ও জাতীয় রাজস্ব আদায়ে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের দৃঢ় সংকল্প জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এনবিআর’র আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট উদ্বোধন

আপডেট সময় ০৮:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪